রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
তিনি আরও জানান, তার ছেলে শখ করেই গরুটিকে বড় করেছে। এখন সেটি বিক্রির জন্য রাজধানীর কোরবানির হাটে নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে বলছেন, এত বড় গরু আগে কখনও দেখেননি।
কলেজ শিক্ষার্থী আজগর হোসেন বলেন, এত বড় গরু আমি আগে দেখিনি। নামও খুব অদ্ভুত, ‘মকা’।
ফেনীর আরেক দর্শনার্থী তোফায়েল আহম্মদ বলেন, আমার মনে হয় এটা জেলার সবচেয়ে বড় গরু হতে পারে।
এদিকে ফেনীতে এবার কোরবানির জন্য মোট ফেনী জেলা–এ ৯০ হাজার ৪৫২টি পশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় এবার ৭ হাজার ৯২৭টি পশু বেশি রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যানুযায়ী, জেলায় ৫ হাজারের বেশি খামারি কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু পালন ও বিক্রির প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি ১২৯টি পশুর হাট বসানোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
খামারিরা বলছেন, খাদ্য ও চিকিৎসা খরচ বাড়লেও এবার ভালো দামের আশা করছেন তারা।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, জেলার খামারগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেশীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব হবে।
অন্যদিকে প্রশাসন জানিয়েছে, পশুর হাটে নিরাপত্তা, জাল টাকা শনাক্ত ও পশু পরিবহন ব্যবস্থায় বিশেষ নজরদারি রাখা হবে।
সব মিলিয়ে ফেনীর ‘মকা’ এখন কোরবানির ঈদে রাজধানীর হাটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে যাচ্ছে।