সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অচল স্লুইসগেটে কৃষিতে বিপর্যয় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পীকার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয়
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ আইজিপির

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ আইজিপির

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক (ডিসেম্বর/২০২৩) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, একটি চক্র সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করুন।

আইজিপি গুরুত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেন। তিনি মামলায় সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে।

তিনি জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ডিসেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হারানো মোবাইল ফোন উদ্ধার, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, সাজা পরোয়ানা ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। এছাড়া, জেলার পুলিশ সুপাররা অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: