শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পীকার সংস্কৃতি মন্ত্রী–ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সহযোগিতা জোরদারের প্রত্যয় “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা” : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বৈশাখ এলো রে এলো
সালমান রাজের কণ্ঠে, কথা ও সুর মিজানুর রহমান নতুন মৌলিক বৈশাখী গান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মঠবাড়িয়ায় সংস্কৃতি চর্চার টাকা নিয়ে প্রধান শিক্ষকের নয়ছয় নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মঠবাড়িয়ায প্রাইভেটকারের গতিরোধ করে ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা স্পীকারের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের চার মাস পর এবার পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই বিক্রি করতে পারবে না দেশের সর্বাধিক গ্রাহকের এই মোবাইল অপারেটরটি।

রোববার (৬ নভেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার গণমাধ্যমকে বলেন, আমরা একটি নির্দেশনা পেয়েছি। আগে থেকেই নতুন সিম বিক্রি বন্ধ করেছিল। এখন থেকে আর রিসাইকেল (পুরাতন) সিমও আমরা বিক্রি করতে পারব না।

এর আগে, গুণগত মান নিশ্চিত না করায় গত ৩০ জুন গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধ করেছিল বিটিআরসি। তবে পুরোনো সিম বিক্রি করতে পারতো প্রতিষ্ঠানটি। নতুন নির্দেশনার কারণে এখন গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2022 shadhindiganta.com
কারিগরি সহযোগিতায়: